২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে ভাইয়ের হাতে এক যুবক খুন

রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ছোট ভাইয়ের হাতে খুন হয়েছেন এক যুবক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 08:41 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

নিহতের নাম মো. মহিউদ্দিন (২৪)। তার বাড়ি চাঁদপুরের হাইমচরের মাঝির চরে। মিরপুর দক্ষিণ পাইক পাড়ার বসবাস করতেন তিনি।

বেলা সাড়ে তিনটার দিকে ছোট ভাই হযরত আলী বটি দিয়ে মহিউদ্দিনের ঘাড়ে কোপ দিলে তিনি মারাত্মক আহত হন।

বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর  সন্ধ্যা সাড়ে ৬টায় মহিউদ্দিন মারা যান।

নিহতের বড় ভাই মাজহারুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, পাঁচ ভাই, এক বোনের মধ্যে চতুর্থ মহিউদ্দিন দুই মাস আগে একটি পোশাক কারখানায় কাজ করলেও ইদানীং কিছু করতেন না।

হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, হযরত মাদকাসক্ত ছিল বলে স্বজনরা জানিয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।