২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাগে পাওয়া গেল কিশোরীর লাশ

চট্টগ্রামের সদরঘাটায় রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগের ভেতরে রশি দিয়ে বাঁধা অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2014, 01:52 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

মঙ্গলবার গভীর রাতে মাদারবাড়ি নেওয়াজ হোটেল এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের পরনে প্রিন্টের সালোয়ার কামিজ রয়েছে এবং বয়স আনুমানিক ১৩/১৪।

সদরঘাট থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে রাস্তার পাশে পলিথিনে মোড়ানো একটি রেকসিনের খয়েরি রংয়ের ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে ব্যাগ খুলে দেখা যায় তুলা দিয়ে মোড়ানো একটি লাশ এবং লাশটির মাথা থেকে পা পর্যন্ত রশি দিয়ে বাঁধা।

কিশোরীকে শ্বাসরোধে হত্যার পর তা ব্যাগে ভড়া হয়েছে বলে পুলিশের ধারণা।