২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ছয় ‘ডাকাত’ আটক

লক্ষ্মীপুরের রায়পুর থেকে দেশি অস্ত্রসহ ছয় জনকে আটক করা হয়েছে, যারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2014, 04:36 PM

Updated : 22 Aug 2022, 06:37 PM

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে উপজেলার বামনী ইউনিয়নের শ্রীপুরের একটি বাড়িতে পুলিশ এ অভিযান চালায়। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

আটকরা হলেন পারভেজ (২২), মো. আলম (২২), মিন্টু (৩০), দেলোয়ার হোসেন (২৫), সোহাগ (২৪) ও টিপু (২৭)।

রায়পুর থানার ওসি মঞ্জুরুল হক আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আড়াইটার দিকে একটি বাড়িতে বসে দৃর্বৃত্তরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়।

এ সময় ছয় জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। বাকি দুজন পালিয়ে যায়। 

তাদের কাছ থেকে রাম দা, চাইনিজ কুড়াল, লোহার রডসহ কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করা হয় বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।