২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরামপুরে বিদেশি পিস্তল উদ্ধার, আটক ১

দিনাজপুরের বিরামপুর উপজেলায় পুলিশ দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করেছে। এগুলো সঙ্গে রাখার অভিযোগে এক যুবককে আটক করা হয়।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 09:28 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার রাতে এ অভিযানে আটক মঞ্জুর হোসেন (২৮) দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির মকবুল হোসেনের ছেলে।

ফুলবাড়ী সার্কেলের এএসপি সুশান্ত সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে মঞ্জুর হোসেন মোটরসাইকেল নিয়ে হিলি থেকে বিরামপুর হয়ে ঘোড়াঘাটের দিকে যাচ্ছিলেন।

গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে অনুসরণ করে বিরামপুরের বিজুল গঞ্জিবাড়ি এলাকায় আটক করে।

এ সময় পুলিশ তাকে তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে।