২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফাঁকা বাড়ির বাথরুমে নারীর লাশ

চট্টগ্রাম নগরীর একটি জনশূন্য বাড়ির বাথরুমের ভেতর পানির ড্রাম থেকে এক নারীর লাশ পাওয়া গেছে। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2014, 05:10 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

আনুমানিক ৩০ বছর বয়সী নিহত ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। 

পাহাড়তলী থানার ওসি আজিজুর রহমান জানান, রোববার দুপুরের দিকে চট্টগ্রামের হালিশহরে মৌসুমী আবাসিক এলাকায় তিন মাস ধরে বন্ধ মো. ইসমাইলের মালিকানাধীন তিনতলা ভবনের নিচতলার বাসায় এ ঘটনা ঘটে।

বাড়িওয়ালা ইসমাইলের বরাত দিয়ে ওসি আজিজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ডিসেম্বর মাসে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে দুজন ওই বাসাভাড়া নেয়। কিন্তু গত মার্চ থেকে বাসাটিতে তালা দেয়া ছিল।

“সকালে পুলিশ গিয়ে বাড়ির তালা খুলে ঘরের বাথরুমে পানির ড্রামের মধ্যে ওই লাশ পাওয়া যায়।”

পরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।