চাঁদপুরের ৫০ গ্রামে রোজা শুরু রোববার
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৫০টির মতো গ্রামে রোজা পালন শুরু হচ্ছে রোববার।
হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের পীর মরহুম মাওলানা ইসহাকের (রহ.) অনুসারীরা প্রতিবছর দেশে একদিন আগে রোজা, ঈদসহ বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করেন।
১৯৩২ সালে মাওলানা ইসহাক (রা.) এই মতের প্রচলন করেন।
ইতোমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান।
গ্রামগুলো হলো হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, মনিহার, ভোলাচোঁ, জাক্নি, সোনাচোঁ ও প্রতাপপুর।
ফরিদগঞ্জ উপজেলার বাসারা, উভারামপুর, উট্তলী, মুন্সিরহাঁট, মূলপাড়া, বদরপর, আইটপাড়া, সুরঙ্গচর, বালুথুবা, কাইতপাড়া, নূরপুর, সাঁচনমেঘ, ষোল্লা. হাঁসা ও গোবিন্দপুর।
মতলব উপজেলার দশানী, মোহনপুর, পাঁচানী এবং শাহরাস্তি ও কচুয়ার আরো কয়েকটি গ্রাম।
