আহমদ ছফার জন্মবার্ষিকী শুক্রবার
প্রয়াত লেখক, বুদ্ধিজীবী এবং কথাসাহিত্যিক আহমদ ছফার ৭২তম জন্মবার্ষিকী শুক্রবার।
তাকে স্মরণ করতে শুক্রবার সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেছে ‘আহমদ ছফা রাষ্ট্রসভা’।
কবি আসাদ চৌধুরী এ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন।
১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামে জন্ম নেন ছফা। ২০০১ সালের ২৮ জুলাই ৫৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
