২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ২ মাদক বিক্রেতা গ্রেপ্তার

চট্টগ্রামে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 02:05 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নগরীর স্টেশন রোড এলাকা থেকে মো. সিরাজ (৪০) ও মো. ইদ্রিসকে (৩৫) আটক করা হয়।

আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকের সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তিনি জানান,  সকালে দুজন কুমিল্লার শশীদহ স্টেশন থেকে তূর্ণা নিশিথা ট্রেনে চট্টগ্রামে আসে। মাদকগুলো তারা একটি বস্তায় ভরে বগির শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের উপরে বসিয়ে আনে। সহযাত্রীদের  জানায় বস্তায় মুরগীর খাবার আছে।