২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ২

চট্টগ্রামে নগরীর একটি রিকশা গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট  হয়ে দুজন নিহত হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2014, 12:51 PM

Updated : 22 Aug 2022, 06:35 PM

বুধবার রাত সাড়ে ১২টার দিকে নগরীর আমবাগান এলাকায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন- রিকশা চালক মো. মিন্টু (৪০) ও গ্যারেজের তত্ত্বাবধায়ক মো. হানিফ (২৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, রাতে দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।   

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে রিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে তড়িতাহত হয় মিন্টু ও হানিফ।