২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নিবন্ধনহীন অর্ধশতাধিক মোটরসাইকেল আটক

ঢাকা জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশ যৌথ অভিযান চালিয়ে সাভারের চারটি স্থান থেকে নিবন্ধনহীন ৫৩টি মটরসাইকেল আটক করেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার,  সিএন্ডবি ও ধামরাই থানা বাসস্ট্যান্ড এবং আশুলিয়া বাজারে এ অভিযানে আটকের পাশাপাশি ১১০টি মোটরসাইকেলের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলাও হয়েছে।

ঢাকা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ফরহাদ হায়দার জানান, সম্প্রতি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে দুর্বৃত্তরা নিবন্ধনহীন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে ও জনসাধারণের নিরাপত্তার জন্য নিবন্ধনহীন মোটরসাইকেল আটকের অভিযান শুরু হয়েছে।

তিনি বলেন, “মহাসড়কে ছিনতাইয়ের মতো অপরাধমূলক কার্যক্রম চালাতেও অপরাধীরা এ ধরনের মোটরসাইকেল ব্যবহার করে। পাশাপাশি কাগজপত্র না থাকায় সরকারও বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়।”

এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।