২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন ‘ডাকাত’ গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতির সময় তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 08:22 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

বুধবার ভোর থেকে সকাল পর‌্যন্ত অভিযান চালিয় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হারুনর রশিদ (২৪), আলাউদ্দিন আল মামুন (২৬) এবং দাউদ সম্রাট (২৭) সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে মহাসড়কে যানবাহন ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল গ্রেপ্তারকৃতরা।

এ সময় এক ট্রাক চালক বিষয়টি টহল পুলিশকে জানালে পুলিশ ছোট দারোগার হাট থেকে হারুনকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সীতাকুণ্ড সদরের উত্তর বাইপাস এলাকা থেকে আলাউদ্দিন ও দাউদকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

এএসআই মাহফুজুর আরও জানান, এ সময় তাদের কাছ থেকে একটি লোহার রড, ছুরিসহ ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।