চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত
চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী এক নারী।
দুর্ঘটনায় নজরুল ইসলামও আহত হয়েছেন। তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, ভোরে নজরুল স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি থেকে বের হন।
“জীবননগর-যশোর সড়কের আশতলাপাড়া এলাকায় জেআর পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছবেরা ঘটনাস্থলেই মারা যান।”
ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
