২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা মেঘনা উপজেলায় যুবলীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 05:49 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মেঘনা থানার ওসি ইসমাঈল মিয়া জানান, বুধবার সকালে উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ (৩৮) মেঘনা উপজেলা যুবলীগের সদস্য এবং তুলাতলী গ্রামের ওসমান গণি মেম্বারের ছেলে।

ওসি ইসমাঈল মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় মিজান নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে নুর মোহাম্মদ বাড়ির পাশে তুলাতলী বাজারে যায়। সেখানে দুর্বৃত্তরা হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় বাজারের লোকজন দৌড়াতে শুরু করলে দুস্কৃতিকারীরা নুর মোহাম্মদকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।