নূর হোসেনের গাড়ি চালক গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের গাড়ি চালককে কুমিল্লার চান্দিনা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চান্দিনা থানার ওসি মো. গোলাম মোর্শেদ জানান, বুধবার ভোরের দিকে দেলাশ্বর গ্রাম থেকে জুবায়ের হোসেন জুবেরকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই বাড়ির গৃহকর্তা আবদুর রাজ্জাক তার শ্বশুর।
পুলিশের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী পুলিশকে জানায় ওই বাড়িতে দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ থেকে একজন এসেছেন। কিন্তু তিনি বাইরে বের হন না। এর পরই পুলিশের সন্দেহ হয় এবং অভিযান চালায়।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরেক কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে হত্যা মামলা করে নিহতের স্বজনরা।
মামলাটি হওয়ার পর থেকেই জোবায়ের পলাতক ছিলেন।
