২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মৎস্যখামারি খুন

ময়মনসিংহ সদর উপজেলায় পূর্ব বিরোধের জেরে স্থানীয় এক মৎস্যখামারিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2014, 12:28 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার রাত ৯টার দিকে বেগুনবাড়ি বাজারে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম শরীফ আহম্মেদ।

শরীফের চাচা মীর্জাপুর গ্রামের বাসিন্দা সুরুজ্জামান খোকন জানান, ২২ শতাংশ জমি নিয়ে বাদল নামে স্থানীয় এক জনের সঙ্গে তাদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে তার ভাতিজাকে হত্যা করা হয়েছে।

খোকনের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, রাতে ওই বাজারে বাদলের লোকজন শরীফের ওপর হামলা চালায়। তারা শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।  

অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।