সেতুর রেলিং ভেঙ্গে বাস খাদে, নিহত ২
টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় সেতুর রেলিং ভেঙে বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২ জন।
টাঙ্গাইলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাজুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতির পৌলি সেতুর রেলিং ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
