২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী কলেজে ভর্তি কার্যক্রমে হামলা

রাজশাহী কলেজে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলাকালে হামলা ও ভাংচুর করেছে একদল দুর্বৃত্ত।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 05:32 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার দুপুরে কলেজের অডিটোরিয়ামে এ হামলা কারা এবং কেন করেছে তা জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ।  

এ সময় ভর্তি কার্যক্রম কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে তা সম্পন্ন করা সম্ভব হয়েছে বলে কলেজের অধ্যক্ষ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় মেধা তালিকা অনুযায়ী রাজশাহী কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলছিল। সকাল ১০টা থেকে কলেজের অডিটোরিয়ামে শুরু হয় ভর্তি কার্যক্রম।

সাড়ে ১২টার দিকে ১০/১২ জন যুবক সেখানে হামলা চালিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য রাখা চেয়ার ভাংচুর করে।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ হবিবুর রহমান বলেন, কারা হামলা করেছে তা জানেন না। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ ঘটনায় কিছু সময়ের জন্য ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও পরে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা হয় বলে তিনি জানান।