২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে বাসচাপায় যুবক নিহত

ঢাকার সাভারে বাসচাপায় এক যুবক নিহত হয়েছেন, আহত হন দুইজন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 03:45 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার ভোরে মজিদপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আব্দুস সামাদ (২৮) সাভারের সাদাপুর গ্রামের কাজিমুদ্দিনের ছেলে।

সাভার থানা রোডের বণিক ফার্মেসির কর্মচারী ছিলেন তিনি।

আহত পলাশ ও কামরুলকে স্থানীয় ল্যাবজোন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বলেন, রাতে দোকানের ভেতর বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ভোর ৪টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের একটি হোটেলে খাবার খেতে যায় তিনজন।

সেখান থেকে ফেরার পথে মজিদপুর এলাকায় একটি দূরপাল্লার যাত্রীবাহী কোচ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে সামাদের মৃত্যু হয়।