২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামনগরে টর্নেডো, ৩শ ঘরবাড়ি বিধ্বস্ত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় টর্নেডোর আঘাতে সুন্দরবন সংলগ্ন কয়েকটি গ্রামের তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পড়ে গেছে কয়েকশ গাছপালা।

সাতক্ষীরা প্রতিনিধি

ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 03:31 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, ভেটখালী, মীরগাঙ, পার্শ্বেমারী, হেতালখালী, জোতিন্দ্রনগর, গোলাখালী ও চুনকুড়ি এলাকা দিয়ে এ ঝড় বয়ে যায়।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোড়ল সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টায় কয়েকটি গ্রামের উপর দিয়ে ঝড় বয়ে যায়। গ্রামগুলোর বেশিরভাগ ঘরবাড়ি কমবেশি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ গাছপালা।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। তবে, দ্রুত নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।