২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে শিবির নেতা গ্রেপ্তার

সলামী ছাত্র শিবির সিলেট মহানগরীর সাবেক সভাপতি সফিকুল আলম মফিককে (৩৩) মৌলভীবাজারের বড়লেখা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 08:05 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

সোমবার বিকালে বড়লেখার গ্রামতলা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুস সাত্তার খানের ছেলে।

বড়লেখা থানার ওসি আবুল হাশেম জানান, মফিকের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা রয়েছে। এ দুটি মামলায় হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে মালামাল ক্রোকসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তাকে মঙ্গলবার আদালতে পাঠানো হব বলে এই পুলিশ কর্মকর্তা জানান।