চট্টগ্রাম নগরীতে ট্রেনের ধাক্কায় নিহত ১
চট্টগ্রাম নগরীর হামজারবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার বিকালে এ দুর্ঘটনায় নিহত জামাল উদ্দিন (৪৫) মহিলা অধিদপ্তর পরিচালিত ডে-কেয়ার সেন্টারে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে রেল লাইনের পাশে দাঁড়িয়ে গল্প করার সময় ট্রেনের ধাক্কায় জামাল গুরুতর আহত হয়।
এসময় তাকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তবে কোন ট্রেনের ধাক্কায় জামাল নিহত হয়েছে সেটা জানাতে জানাতে পারেননি নায়েক বাশার।
