২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লুট করা টাকাসহ সাত ‘ডাকাত’ গ্রেপ্তার

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে রোববার রাতে ডাকাত সন্দেহে সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাগেরহাট পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2014, 04:43 PM

Updated : 13 Oct 2022, 12:16 PM

এ সময় তাদের কাছ থেকে লুট করা টাকাসহ বিভিন্ন মামলাল উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন জানানো হয়েছে, রোববার রাতে পিরোজপুর সদরের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে টাকাসহ ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব আলীপুর গ্রামের মো. আরিফ হোসেন (২৫), এনায়েতনগর গ্রামের মো. মিলন (২১), ঝালকাঠীর রাজাপুরের নারিকেলবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩২), আলম মৃধা (৪৮), শুকতাঘর গ্রামের মো. শাহজাহান হাওলাদার (৩০), নড়াইল সদরের চরবিলা গ্রামের মো. আসারোল মোল্লা (২৩), পটুয়াখালীর দশমিনার আরাহবেগী গ্রামের আলম হোসেন (৪৫)। 

এসময় তাদের কাছ থেকে পাঁচ লাখ পাঁচ হাজার ৩২৫ টাকা, দুটি মোবাইল ফোন সেট, একটি ওয়াকিটকি, তিন জোড়া হাতকড়া, একটি খেলনা পিস্তল ও একটি খেলনা শটগান উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা বলেন, গত ২ জুন দুপুরে বাগেরহাট শহরের কেবি মাছ বাজার এলাকায় বিসিক শিল্প নগরীর বরকত অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী মো. এমদাদ আলী পাইকের দুই ব্যবস্থাপক রুহুল আমিন ও প্রভাত সাহাকে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নিয়ে তাদের কাছে থাকা নগদ ১৩ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় একটি চক্র।

ওই চক্রটি পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদ পেয়ে রোববার রাতে বাগেরহাট পুলিশ দল সেখানে অভিযান চালিয়ে মিজান, আলম ও শাহজাহানকে গ্রেপ্তার করে। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুয়ায়ী খুলনায় অভিযান চালিয়ে বাকি চারজনকে ধরা হয়।