২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকার আকরামকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক বাগেরহাটের খান মোহাম্মাদ আকরাম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 08:35 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেয়।

এদিন  আকরাম হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করার পর তার মামলার শুনানি করেন প্রসিকিউটর সায়েদুল হক সুমন।

গত ১০ জুন আকরামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০ জুন রাজশাহীর পবা উপজেলার ভূমি অফিসসংলগ্ন এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃত আকরাম হোসেনের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাটের কচুয়া উপজেলার শাঁখারীকাঠি বাজারে একসঙ্গে ৪২ জনকে হত্যা, বাজার লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

আকরাম হোসেন বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার দৈবজ্ঞহাটি ইউনিয়নের দৈবজ্ঞহাটি গ্রামের মৃত জয়নাল আবেদীন খানের ছেলে। 

২০০৯ সালে মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস বাদী হয়ে আকরাম হোসেন খানের বিরুদ্ধে বাগেরহাটের আদালতে মামলা করেন।

পুরনো খবর:

‘শাঁখারিকাঠি গণহত্যায়’ জড়িত আসামি গ্রেপ্তার