২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১২ ঘণ্টা পর ঢাকা-সিরাজগঞ্জ ট্রেন চলাচল শুরু

মালবাহী রেলের বগি লাইনচ্যুত হওয়ার ১২ ঘণ্টা পর সিরাজগঞ্জের রায়পুর স্টেশন দিয়ে রেল চলাচল শুরু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 03:12 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

রোববার সকাল ১০টার দিকে ওই ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে রেল চলাচল বন্ধ হয়।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (ওয়ে) আব্দুল মান্নান জানান, রাত সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত বগি সরিয়ে নেয়ার পর আবার রেল চলাচল শুরু হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও বৃষ্টির কারণে উদ্ধার কাজ বিলম্বিত হয়।

“একদিকে লাইনটি অনেক পুরনো। অন্যদিকে দুইদিন ধরে টানা বৃষ্টির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।”

ঈশ্বরদী-সিরাজগঞ্জ রুটে চলাচলকারী মালবাহী ট্রেনটি রোববার সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশনে আসার পথে রায়পুর স্টেশনে পৌঁছার পর এর দুটি বগি লাইনচ্যুত হয়। এ সময় রেললাইনের স্লিপার উপড়ে যায়।

দুর্ঘটনার পর থেকে বাজার স্টেশন থেকে ঈশ্বরদী-সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন আটকে থাকে।