২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ ঘণ্টা পর চট্টগ্রামের রেল লাইন সচল

অতি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে সীতাকুণ্ডে দেবে যাওয়া রেল সেতুটি প্রায় পৌনে চার ঘণ্টা বন্ধ থাকার পর খুলে দেয়া হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:42 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সেতুটি খুলে দেয়া হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। তবে পৌনে ৫টা পর্যন্ত সেতুর ওই অংশ দিয়ে কোনো ট্রেন চলাচল করেনি।

পূর্ব রেলের প্রধান প্রকৌশলী আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাড়ে ৩টার দিকে রেল সেতুটি খুলে দেয়া হয়। ট্রায়াল হিসেবে একটি ইঞ্জিন পারাপার করা হয়েছে। এখন ট্রেন চলাচল করবে।”

সবার আগে উদয়ন এক্সপ্রেস সেতুটি অতিক্রম করবে জানিয়ে তিনি বলেন, এরপর অন্যান্য ট্রেনও চলবে।

সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ভাটিয়ারি স্টেশন সংলগ্ন ৩৪ নম্বর সেতুর একাংশ দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় রেল চলাচল বন্ধ করে দেয়া হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সকালে সেতুটির সংস্কার কাজ বৃষ্টির জন্য বিঘ্নিত হয়। গত বছরও পাহাড়ি ঢলে সেতুটি একবার ধসে গিয়েছিল।

রেল চলাচল বন্ধ হওয়ার আগে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেন দুটি আটকা পড়ে।

চট্টগ্রাম রেলওয়ের অনুসন্ধান বিভাগ জানায়, চট্টগ্রাম রেল স্টেশনে মহানগর গোধূলী ট্রেনটি এসে পৌঁছেছে। কিছুক্ষণ পর তা ঢাকার পথে ছাড়বে।

পুরনো খবর:

১২ ঘণ্টা পর ঢাকা-সিরাজগঞ্জ ট্রেন চলাচল শুরু