২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বেতনভাতার দাবিতে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডের সামনে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার দুই শতাধিক শ্রমিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 02:16 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

বেলা সাড়ে ১২টার দিকে ওই বিক্ষোভের সময় কল্যাণপুরে কিছুটা যানজট দেখা গেলেও কোনো ধরনের অপ্রতীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন দারুস সালাম থানার টহল পুলিশের পরিদর্শক মো. সালাউদ্দীন।

তিনি বলেন, “বেলা সাড়ে ১২টার দিকে মনড গার্মেন্টসের শ্রমিকরা বাসস্ট্যান্ডের সামনে বেতন ভাতার দাবিতে বিক্ষোভ শুরু করে। সোমবার কারখানার মালিকপক্ষ বেতনভাতা নিয়ে আলোচনায় বসার আশ্বাস দিলে শ্রমিক বিক্ষোভ থেকে সরে আসে।”