২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তাগাছায় ইউপি সদস্যকে কুপিয়ে খুন

ময়মনসিংহের মুক্তাগাছায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2014, 01:50 PM

Updated : 22 Aug 2022, 06:33 PM

রোববার সকালে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের খিলগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া (৪০) মুক্তাগাছা ইউনিয়ন পরিষদের ১০ নম্বর ওয়ার্ড সদস্য।

মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন জানান, সকালে খিলগাতি এলাকায় দুর্বৃত্তরা দুলাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।