২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু

ভারী বর্ষেণে জলমগ্ন চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জন মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার সকালে সদরঘাট থানার একটি বেসরকারি ব্যাংকে বৈদ্যুতিক কাজ করার সময় তড়িতাহত হন তাপস চক্রবর্তী (২৮)।

নিহত তাপস চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আহল্লা দরবার শরীফ এলাকার দিলীপ চক্রবর্তীর ছেলে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুরুতর আহত অবস্থায় তাপসকে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নগরীর আকবর শাহ থানা এলাকার একটি গ্যারেজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মোহাম্মদ শাকিল (১৯)।

নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, নিহত শাকিল শরীয়তপুর জেলার নুরিয়া এলাকার সোহরাব চৌকিদারের ছেলে। গ্যারেজ কর্মচারী শাকিল আকবর শাহ এলাকার অস্থায়ী বাসিন্দা।