বরিশালে লঞ্চ চলাচল বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশালে অভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ।
বন্দর কর্মকর্তা মো. শহীদ উল্ল্যাহ জানান, গভীর সমুদ্রে নি¤œচাপের প্রভাবে নৌ বন্দর এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করায় শনিবার বেলা দেড়টায় থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
একইসঙ্গে নৌ বন্দর এলাকায় ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
তবে ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।
শহীদ উল্যাহ বলেন, অভ্যন্তরীণ রুটগুলোতে এমএল টাইপের অর্থ্যাৎ ৬৫ ফুট আয়তনের কম সব লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
