২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা হামলায় হত্যা মামলার আসামি নিহত

খুলনা নগরীরতে বোমা হামলায় হত্যা মামলার এক আসামি নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 01:39 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শনিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মৎস্য ব্যবসায়ী সেলিম রেজা হত্যা মামলার আসামি হাফিজুল ইসলাম বাচ্চু (৪৫)।

খুলনা সদর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, বুধবার রাতে বোমা হামলা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাচ্চু, তার ভাই সাচ্চু, পারভেজ, সোহাগ ও বখতিয়ারকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

তিনি বলেন, “এদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকালে বাচ্চু মারা যান।”

লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন,  এক সপ্তাহ আগে বাচ্চু জামিনে মুক্তি পান।

২০১৩ সালের ২ মার্চ রূপসা উপজেলার আমদাবাদ এলাকায় ব্যবসায়ী সেলিম রেজাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।