রাজধানীতে গুলি ও অস্ত্রসহ গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুরে দুটি আগ্নেয়াস্ত্র ও শতাধিক গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে কাফরুল থানার এসআই মেহেদি হাসান জানান।
গ্রেপ্তাররা হলেন- হুমায়ুন কবির, লিখন ও হায়দার।
এসআই মেহেদি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রথমে হুমায়ুনকে শেওড়াপাড়া থেকে এবং পরে লিখন ও হায়দারকে কল্যাণপুর ও পাইকপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি রিভলবর ও শতাধিক গুলি পাওয়া যায়।
গ্রেপ্তাররা সবাই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
