রামপুরায় গুলিতে আহত ১
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন একটি ভবনের তত্ত্বাবধায়ককে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা।
তিনি রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের পেছনের একটি নির্মাণাধীন ভবনের তত্বাবধায়ক বলে জানিয়েছে পুলিশ।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক আহতের বরাত দিয়ে জানান, দুপুর আড়াইটার দিকে কয়েকজন যুবক ওই ভবনের সামনে এসে ভবনের ব্যবস্থাপকের বিষয়ে জানতে চায়। আলম নিজেকে ব্যবস্থাপক হিসেবে পরিচয় দেয়ার সঙ্গে সঙ্গে যুবকরা তাকে গুলি করে পালিয়ে যায়।
আলমের ডান পায়ে দুটি গুলি লেগেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
