হোটেলে আটকে শিশু ধর্ষণ, গ্রেপ্তার ৪
সিলেটের দক্ষিণ সুরমায় হোটেলে আটকে রেখে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ওই হোটেলের মালিকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে দক্ষিণ সুরমা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলো মোগলবাজার থানার কোচাই গ্রামের প্রয়াত আতাউর রহমানের ছেলে হুমায়ুন রশীদ (২৩), গঙ্গাবাজারের প্রয়াত পংকি মিয়ার ছেলে জুনেদ আহমদ (২৪), দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মির্জা ছোয়াব মিয়ার ছেলে মির্জা সাগীদ আহমদ (৪০) ও বিশ্বনাথের তবলপুর গ্রামের সামছু মিয়ার ছেলে আলমগীর (২২)।
এরপর সে পথ হারিয়ে ঘোরাফেরা করতে লাগলে হুমায়ুন রশীদ তাকে ফুসলিয়ে নগরীর রেল গেইট এলাকার বিরতি হোটেলে নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে তার বন্ধু জুনেদ আহমদকে ডেকে এনে দুই দিন ধরে পাশবিক নির্যাতন চালায়।
শিশুটির অবস্থার অবনতি ঘটলে শুক্রবার সকালে হোটেল ম্যানেজার আলমগীর দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেন।
পুলিশ বিরতি হোটেলে অভিযান চালিয়ে হুমায়ুন রশীদকে গ্রেপ্তার করে। পরে হোটেল মালিক মির্জা সাগীদ আহমদ, ম্যানেজার আলমগীর ও জুনেদকে গ্রেপ্তার করা হয়।
ওসি বলেন, শিশুটি পুলিশ হেফজতে রয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় ধর্ষণের শিকার মেয়েটির বাবা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি মো. মোরসালিন।
