চট্টগ্রামে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর জিইসি এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তার মো. রুবেল ওরফে পিচ্চি রুবেল (২৮), সুমন (২০) ও সুজন (৩২) পেশাদার ছিনতাইকারী বলে পুলিশ জানিয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার জানান, জিইসি ও টাইগার পাস এলাকায় ভোরে এবং সন্ধ্যার পর বাসযাত্রী ও পথচারীদের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নিত এ চক্রটি।
এদের মধ্যে রুবেল আগেও বেশ কয়েকবার কারাগারে ছিল বলে জানান তিনি।
