২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চাঁদা দাবির অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে আবাসিক হোটেল থেকে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 08:24 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

কোতোয়ালি থানার ফিরিঙ্গীবাজার এলাকার হোটেল ‘হেরিটেজ’ থেকে বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন রায়হান বিন কামাল (৩০) ও শেখ রিয়াজুল আলম (২৯)।

কোতোয়ালি থানার এসআই নাজিম উদ্দিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রেপ্তারকৃতরা ফিরিঙ্গীবাজার এলাকার আবসিক হোটেল হেরিটেজে গিয়ে নিজেদের পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে প্রতিমাসে এক লাখ টাকা করে চাঁদা দাবি করে।

“হোটেল ব্যবস্থাপক তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রায়হান ও রিয়াজুল তাদের মারধর করতে চায়।”

বিষয়টি হোটেল কর্মকর্তারা পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয় বলে এসআই নাজিম জানান।

তিনি বলেন, হোটেল কর্তৃপক্ষের করা মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।