ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার শহরতলী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এএসপি তাপস কুমার ঘোষ জানান, ওই এলাকার একটি ধানের জমিতে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। বেলা ১২টার দিকে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন রয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয়রা শিশুটিকে চিনতে পারে নি।
