২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 09:06 AM

Updated : 25 Apr 2022, 04:20 PM

বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর আমবাড়ী সীমান্তে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই শিমুল প্রধান (২৮) নিহত হন বলে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল আলম খাঁন জানিয়েছেন।

নিহত শিমুল উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসূতী খ্যানপাড়া এলাকার মফিজার রহমানের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

শিমুলের লাশ রাতেই বাড়িতে আনা হয় বলে তার বড় ভাই বুলবুল হোসেন জানান।

বিজিবি কর্মকর্তা শফিউল বলেন, “ভারত থেকে গরু আনার সময় বিএসএফ কয়েকজন বাংলাদেশি চোরাকারবারিকে ধাওয়া করে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে শিমুল মারা যান।”

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।