২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমুদ্র বন্দরে ৩ নম্বর সঙ্কেত

ঝড়ো হাওয়ার শঙ্কায় সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও  পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ইতোমধ্যে চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, জুন মাসের প্রথমার্ধ্বে সারাদেশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বিস্তার লাভ করতে পারে। এসময় বঙ্গোপসাগরে একটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

জুন মাসের শেষ সপ্তাহে দেশের উত্তরে (ব্রহ্মপুত্র অববাহিকায়) ভারী বর্ষণ এবং উত্তর-পূর্বাঞ্চলে পাহাড়ী ঢলের কারণে আকষ্মিক বন্যার শঙ্কা রয়েছে।