২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ার সঙ্গে ৩ চুক্তি, ১ সমঝোতা স্মারক

কম্পোডিয়ার প্রধানমন্ত্রীর সফরে দেশটির সঙ্গে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে শীর্ষ বৈঠকের পর এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একটি যৌথ কমিশন প্রতিষ্ঠার বিষয়ে চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং কম্বোডিয়ার পক্ষে পররাষ্ট্রমন্ত্রী হর নামহং সই করেন।

বিনিয়োগের ক্ষেত্র বাড়াতে দুই দেশের মধ্যকার চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। অন্যপক্ষে করেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী কার্যালয় বিষয়কমন্ত্রী চেনদা সফেয়া।

দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতার ক্ষেত্রে চুক্তিতে সই করেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কম্বোডিয়ার সংস্কৃতি ও চারুকলা বিষয়ক মন্ত্রী ফুরং সাকোনা।

কৃষিতে সহযোগিতার জন্য সমঝোতা যে সমঝোতা স্মারকটি হয়, তাতে সই করেছেন বাংলাদেশের কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও কম্বোডিয়ার কৃষিমন্ত্রী আওর রাবুন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের উপস্থিতিতে এই চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।