২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে আটক মাদকদ্রব্য ধ্বংস

জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের অভিযানে আটক বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 03:50 PM

Updated : 25 Apr 2022, 04:19 PM

মঙ্গলবার শহরের বিজিবি ক্যাম্পে  ৪ হাজার ১৯৯ বোতল বিদেশি মদ, ৬৯ বোতল ফেন্সিডিল ও ২২ হাজার ২০০ কেজি গাঁজা  ধ্বংস করা হয় বলে বিজবি জানায়।

জামালপুর ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ তারিক কবীর জানান, গত ১মে থেকে ১২ জুন পর‌্যন্ত এ মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালানো হয়।

উদ্ধার করা এস মাদকদ্রব্যের মূল্য ৬৪ লাখ টাকা বলে জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হোসেন খান ও বিজিবির অপারেশন অফিসার মেজর মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।