২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ২ আইসক্রিম কারখানাকে জরিমানা

ঝলকাঠীর রাজারপুর উপজেলায় দুইটি আইসক্রিম কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 03:12 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঝালকাঠী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুর রহমান শেখ এর আদালত এ জরিমানা করে।

রাজাপুর উপজেলা সদরের প্রধান বাজার এলাকায় বেবি ও কমা আইসক্রিম কারখানায় এ অভিযান চালানো হয়। এ সময় ক্ষতিকারক উপাদান থাকায় বিপুল পরিমাণ আইসক্রিম নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।

মো. মাহাবুবুর রহমান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাপড়ের রং ও স্যাকারিন দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত এবং বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া বাজারজাত করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকার জরিমানা করা হয়েছে।