২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিত্যক্ত বগি থেকে লাশ উদ্ধার

চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশন এলাকায় পণ্যবাহী ট্রেনের পরিত্যক্ত বগি থেকে এক বৃদ্ধ ভিক্ষুকের লাশ উদ্ধার হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2014, 01:39 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

জিআরপি থানার এসআই কামাল হোসেন জানান, মঙ্গলবার সকালের দিকে লুঙ্গি ও সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধের লাশ পাওয়া গেছে। 

সত্তরের বেশি বয়সী লোকটি স্টেশন এলাকায় ভিক্ষা করতেন এবং সেখানেই থাকতেন বলে জানিয়েছে এলাকাবাসী।  

রাতে তিনি ওই বগিতে ঘুমাতে গিয়েছিলেন। সকালে লোকটিকে মৃত দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ।