কালশীতে নিহতের ঘটনায় গ্রেপ্তার নেই ৩ দিনেও
রাজধানীর মিরপুরে কালশীর ‘বিহারি ক্যাম্পে’ আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ, আটকেপড়া পাকিস্তানি ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা হত্যা মামলায় তিন দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শনিবার ভোররাতে ওই সংঘর্ষের সময় ‘বিহারী ক্যাম্পের’ একটি ঘরে আগুন ধরিয়ে দিলে নয়জন পুড়ে মারা যান। এছাড়া পুলিশের রাবার বুলেটে একজনের মৃত্যুর অভিযোগও উঠেছে।
ঘটনার পরপরই জড়িত থাকার অভিযোগে ৭ ‘বিহারিকে’ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর থেকে আর কোনো গ্রেপ্তার নেই।
ফাইল ছবি
“আদালত তাদের রিমান্ডে নেয়ার আবেদনও মঞ্জুর করেছে। তবে হত্যার ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
ওই সংঘর্ষের ঘটনায় পুলিশ ও পল্লবীর মিল্লাত ক্যাম্পের চারজন বাদী হয়ে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগে মোট ছয়টি মামলা করে।
এর মধ্যে পুলিশের করা একটি হত্যা মামলা রয়েছে, যাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে বলে জানান ওসি জিয়াউজ্জামান।
রোববার বিকালে এসব মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশকে দেয়া হয়।
গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, “গোয়েন্দা পুলিশ তাদের মতো করে ছয়টি মামলার বিষয়ে তথ্য সংগ্রহ করা শুরু করেছে। মামলা তদন্তে বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে। সেগুলো যাচাই বাছাইয়ের বিষয়ও রয়েছে। সবদিক বিবেচনা করে এগোচ্ছি আমরা।”
তদন্তের স্বার্থে এরচেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
