২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে শিবির নেতা গ্রেপ্তার

সিলেটে ইসলামী ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 06:32 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার দুপুর আড়াইটায় নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনজুর আলম (২৬) সিলেট এমসি কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ জানান, গোপন খবর পেয়ে নয়াসড়ক পয়েন্ট থেকে মনজুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের উপর হামলা, মারধর,গাড়ি ভাংচুরসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।