২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে প্রকল্প এলাকা পরিদর্শন এডিবি প্রেসিডেন্টের

সিরাজগঞ্জ সদরের বহুলী ইউনিয়নে আলোকদিয়া ইসলামিয়া আলীম মডেল মাদ্রাসা পরির্দশন করেছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট তাকাহিকো নাকাও।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 05:23 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

ঢাকা থেকে বিশেষ ট্রেনে করে সোমবার বেলা পৌনে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় সয়দাবাদের শহীদ কাপ্টেন মনসুর আলী স্টেশনে পৌঁছান তিনি।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন ও পুলিশ সুপার এস এম এমরান হোসেন  তাকে স্বাগত জানিয়ে আলোকদিয়া ইসলামিয়া মডেল আলীম মাদ্রাসায় নিয়ে যান।।

এডিবি প্রেসিডেন্ট সেখানে এডিবি সাহায্যপুষ্ট ‘সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ এর আওতায় ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত আলোকদিয়া মাদ্রাসা সংযুক্ত তিনতলা ভবনে অত্যাধুনিক কম্পিউটার ও সায়েন্স ল্যাবরেটরি কাম লাইব্রেরি ও মাদ্রাসার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

মাদ্রাসার প্রভাষক তরিকুল ইসলাম এঢিবি প্রেসিডেন্টকে মাল্টি মিডিয়া ডিসপ্লে এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের বিষয় তুলে ধরেন।

পরিদর্শন শেষে এডিবি প্রেসিডেন্ট সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এ দেশের বিভিন্ন জেলায় সেকেন্ডারি এডুকেশনে এডিবি সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এছাড়া শিক্ষকদের প্রশিক্ষণেও তাদের সহায়তার উল্লেখ করেন তিনি।

পরে তিনি মাদ্রাসার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর এডিবি সাহায্যপুষ্ট ১৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র ও বঙ্গবন্ধু সেতু পরিদর্শন শেষে যমুনা রিসোর্ট-এ মধ্যাহ্নভোজ করে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন এডিবি মহা পরিচালক জুয়ান মিরান্ডা, কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি, রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব আবুল কালাম আজাদ, রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক আব্দুল আউয়াল, বিবিএ প্রধান প্রকৌশলী কবীর আহম্মেদ প্রমুখ।