২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ

মাগুরার শ্রীপুর উপজেলায় এক বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 03:56 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

রোববার রাতে উপজেলার রামনগর গ্রাম থেকে তাকে আটক করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

আটক সাহেব আলী মোল্ল্যা ওই গ্রামের মৃত আবেদ আলী মোল্ল্যার ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক কাজী আবুল খায়ের জানান, রামনগর গ্রামের দুই সন্তানের জননী ওই বাক প্রতিবন্ধী বিধবাকে  ধর্ষণের অভিযোগে রোববার রাতে থানায় মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে পুলিশ সাহেব আলীকে আটক করে।

তিনি বলেন, “ধর্ষণের ঘটনাটি গত ৬ জুন ঘটলেও ধর্ষকের হুমকিতে ওই নারী সে সময়ে থানায় অভিযোগ দিতে পারেনি।”

সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য তাকে মাগুরা পাঠানো হয়েছে বলে জানান তিনি।