২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে যুবককে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 02:57 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের কান্দারপাড় বালুরমাঠ থেকে তার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সাধন মিয়া (৩০)  কান্দারপাড় এলাকার ফজলু মিয়ার ছেলে।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, শনিবার রাত থেকে নিখোঁজ ছিলেন সাধন।সকালে কান্দারপাড় বালুর মাঠ এলাকা থেকে তার গলা কাটা লাশ উদ্ধার করা হয়।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাধান পিরোজপুর ইউনিয়ন যুবলীগ নেতা রিপন হত্যা মামলার আসামি বলে জানান তিনি।