টেকনাফে ইয়াবাসহ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে প্রায় ৩০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। এ সময় ইয়াবা ব্যবসায়ীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ আলম (৩০) টেকনাফের কাইকখালী পাড়ার সৈয়দ হোসেনের ছেলে।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাদাত সৌম্য জানান, অভিযান চালিয়ে ২৯ হাজার ৬৯৮ ইয়াবাসহ আলমকে আটক করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ীরা তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আলম ও দুই বিজিবি সদস্য আহত হয়।
তিনি বলেন, “বিজিবির দুই সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং আলমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।”
এ ব্যাপারে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
