বাগেরহাটে আলাদা দুর্ঘটনায় নিহত ২
বাগেরহাটে দুটি পৃথক ঘটনায় পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
খালিদ মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামের মোস্তফা বিশ্বাসের ছেলে।
মোল্লাহাট থানার এসআই মাসুদ রানা বলেন, “ রাত সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।”
এসময় খালিদের সঙ্গে থাকা অপর দুই আরোহী সুইট শেখ (১৮) এবং রিয়াজুল শেখ (২৩) আহত হন। এদের একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, এর কিছুক্ষণ ্বাগে রাত ৯টার দিকে ফকিরহাট উপজেলার খাজুরা এলাকায় খুলনা-মংলা মহাসড়কের পণ্যবাহী ট্রাক ও মোটসসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিমুল মল্লিক (২৫) নামে আরো এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
