২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘তারুণ্যের উচ্ছ্বাসে’র বর্ষাবরণ

চট্টগ্রামে আবৃত্তি, গান এবং নৃত্যে বর্ষাকে বরণ করেছে বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 11:31 PM

Updated : 13 Oct 2022, 12:13 PM

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে ঢোলবাদনের মধ্য দিয়ে বর্ষাবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

এতে বক্তব্য দেন চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার।

গান-কবিতায় বর্ষার আবাহন করেন নির্মলেন্দু গুণ, শীলা মোমেন ও রণজিৎ রক্ষিত।

এতে এককনৃত্য পরিবেশন করেন তিলোত্তমা সেনগুপ্ত। 

অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শ্রেয়সী রায়। এছাড়া বর্ষার কবিতা আবৃত্তি করেন মিলি চৌধুরী , মুজাহিদুল ইসলাম , অঞ্চল চৌধুরী।

দলীয় সংগীত পরিবেশন করে রক্তকরবী এবং অভ্যুদ্য় সাংস্কৃতিক অঙ্গণ। দলীয় আবৃত্তি পরিবেশন করে তারুণ্যের উচ্ছ্বাসের শিল্পীরা।

সবশেষে একক আবৃত্তি পরিবেশন করেন অতিথি আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা।

অনুষ্ঠানে সহযোগিতা করেন চট্টগ্রামের ভারতীয় সহকারী হাই কমিশন ।